ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপি নেতা মুকুল খাঁনের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View
৫৭

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খাঁন।

আজ শনিবার সকাল ১১টায় তথ্যমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ও রাজনৈতিক আলাপচারিতা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খাঁন জানান, তিনি গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের সর্বসাধারণের অভাব-অভিযোগ ও এলাকার উন্নয়নের দাবিগুলো মন্ত্রীর কাছে তুলে ধরেছেন। এ সময় তিনি পৌরবাসীর পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে সালাম ও শুভেচ্ছা জানান। মন্ত্রীও মনোযোগ সহকারে স্থানীয় সমস্যার কথা শোনেন এবং যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

তথ্যমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপি নেতা মুকুল খাঁনের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৮:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬