ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৭ Time View
২১৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলায় মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ। ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট গণনার কাজ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গণনা চলছে।

অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন  জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলার দুইটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন।

ঝালকাঠি -১ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯০ টি যার মধ্যে রাজাপুরে ৫০ টি ও কাঁঠালিয়াতে ৪০ টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪ শত ৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৬ হাজার ৪ শ ২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন।

ঝালকাঠি -২ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৭ টি যার মধ্যে সদরে ৭৭ টি ও নলছিটিতে ৭০ টি।এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩ শ ৯৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪ শ ৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯ শ ৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছে ২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ

Update Time : ০৮:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬