ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View
৫৫

নিজস্ব প্রতিবেদক : ‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দু’টি আসনে ৮ জনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি ও মোটরযান চলাচল সংক্রান্ত নির্দেশনা অমান্য করার অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে মোট ১২ হাজার টাকা আদায় করা হয়েছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু রাখতে ঝালকাঠির চার উপজেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা

Update Time : ০৮:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬