
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের জনসভায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। এই জনসভায় জনতার ঢল নামবে।
বিপুল জনসমর্থন নিয়ে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। ৬ ফেব্রুয়ারি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা স্থল পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন ঝালকাঠির জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক নির্বাচিত এজিএস শেখ নেয়ামুল করিম,, জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাই, এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মোঃ জামাল হোসেন, এবং এডভোকেট মোঃ তরিকুল, জামায়াতের সাবেক উপজেলা আমীর মোঃ হেমায়েত উদ্দিন, এবি পার্টির জেলা আহবায়ক মোঃ জামাল হোসেন হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির, এবি শ্রমিক পার্টির জেলা আহবায়ক শেখ মিজানুর রহমান।
Reporter Name 




















