ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জনসভা মঞ্চেই শীতলপাটিতে শুয়ে পড়লেন জামায়াত আমীর

  • Reporter Name
  • Update Time : ০১:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪১ Time View
১৯৬
রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি :  ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুরটা ছিল খানিকটা অন্যরকম। মঞ্চে তখন নির্বাচন, স্লোগান আর বক্তৃতার চেনা ছক। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। বক্তব্য শেষ হতেই দৃশ্যপট বদলে গেল।
মঞ্চে উঠে এল ঝালকাঠির ঐতিহ্য। হিন্দু সম্প্রদায়ের পাটিশিল্পিদের হাতের তৈরি শীতলপাটি। নরম, ঠান্ডা, ঘামছাপ দুপুরের (ভ্যাপসা গরম) সঙ্গে একেবারে মানানসই। উপহার নিতে নিতে ডা. শফিকুর রহমান যা করলেন, তা কেউ ভাবেননি। পাটি হাতে নিয়েই মঞ্চে বিছালেন, তারপর চোখের পলকে শুয়ে পড়লেন তার ওপর। মুহূর্তের মধ্যেই মঞ্চে রাজনীতি থেকে ঢুকে পড়ল লোকজ রসিকতা আর মাটির গন্ধ।
হাসি, করতালি, মোবাইল ক্যামেরার ঝলক। শীতলপাটির ওপর শুয়ে থাকা সেই দৃশ্য যেন বলছিল—ভোটের ভাষণের বাইরে আরেকটা বাংলাদেশ আছে, যেখানে শিল্পী আছে, ঐতিহ্য আছে, আর আছে সহজ মানুষের হাতের কাজের মর্যাদা।
পরে পাটিটি সঙ্গে নিয়েই মঞ্চ ছাড়েন জামায়াত আমীর। ঝালকাঠির দুই পরিচয়—পেয়ারা আর শীতলপাটি—সেদিন একসঙ্গে উঠে এল জাতীয় রাজনীতির মঞ্চে। দুপুরের রোদে, জনসভার ভিড়ে, শীতলপাটির ঠান্ডা ছোঁয়ায় তৈরি হল এক টুকরো আলাদা ছবি। রাজনীতির কোলাহলের ভেতর, ঝালকাঠির ব্র্যান্ড যেন নিজের মতো করে কথা বলল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

ঝালকাঠিতে জনসভা মঞ্চেই শীতলপাটিতে শুয়ে পড়লেন জামায়াত আমীর

Update Time : ০১:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬