ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে ২৫ কেজির পাঙ্গাস, ৭০ হাজার টাকায় বিক্রি

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৮ Time View
৫৭

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ। মাছটি আড়তে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে এরশাদ মন্ডলের জালে মাছটি উঠে আসে।

জেলে এরশাদ মন্ডল জানান, মাঝরাতে সহযোগীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। ভোরে জাল তুলতেই বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া এলাকার একটি মৎস্য আড়তে তোলা হয়। সেখানে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনেছেন। তিনি জানান, আড়তে নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছেন এবং এখন বিভিন্ন জায়গায় বিক্রির চেষ্টা করছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মাছের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ ধরনের বড় আকৃতির মাছ পাওয়া যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

কেমিক্যাল রঙের বিকল্প আবিষ্কার বরিশালে, ফলের রসে রঙিন হবে খাবার

জেলের জালে ২৫ কেজির পাঙ্গাস, ৭০ হাজার টাকায় বিক্রি

Update Time : ০৯:০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬