ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের গল্প বাকি আছে অল্প, ফেসবুকে পোস্ট দেওয়া গৌরনদীর বিএনপি নেতার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ০ Time View

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাকির হোসেন (৫১) গত ৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘জীবনের গল্প বাকি আছে অল্প’ শিরোনামে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেন দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। পরিবার, দল এবং তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়।

সোমবার বাদ আছর গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে অব্যাহতি

জীবনের গল্প বাকি আছে অল্প, ফেসবুকে পোস্ট দেওয়া গৌরনদীর বিএনপি নেতার মৃত্যু

Update Time : ০৭:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬