ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাপিরোজপুরড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং তার নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। এ সময় “আজকের বৃক্ষরোপণ, আগামীর জলবায়ু সুরক্ষা”, “গাছ লাগিয়ে ভরবো দেশ, তৈরি হবে সবুজ বাংলাদেশ” এবং “শিক্ষাঙ্গণে সবুজের বার্তা, সবুজ বাংলাদেশের নবযাত্রা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাসা ও আশপাশে গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম

এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইয়ামিন তালুকদার, সহাকরী শিক্ষক মোঃ মামুন  হোসেন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ক্তারা বলেন, “একটি শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভাণ্ডারিয়ায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

Update Time : ১২:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬