ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ানগরের জালে ধরা পড়লো ২৮ লাখ টাকার লাক্ষা মাছ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৪ Time View
৮৭

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী মো. দুলাল ফকির ও একই গ্রামের কালাম খান এবং পাড়েরহাটের আবুল হোসেন নামের তিনজনের তিনটি ট্রলারে গভীর সমুদ্রে ধরা পড়লো ২৮ লাখ টাকা মূল্যের ১৪৪টি লাক্ষা মাছ।

সোমবার (৬ এপ্রিল) পিরোজপুর জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই তিনটি ট্রলারের মাছ ২৮ লাখ টাকায় পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকির, কালাম খান এবং পাড়েরহাটের আবুল হোসেন এর তিনটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেললে এই মূল্যবান লাক্ষা মাছগুলো পান। এরপর জেলেরা মাছগুলো নিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন।

খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা সোমবার ২৮ লক্ষ টাকায় মাছগুলো কিনে নেন। পরে সেগুলো চট্টগ্রামে পাঠানো হয়। ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ী মো. দুলাল ফকির জানান, অনেকদিন ধরে আমরা সমুদ্রে মাছ পাচ্ছিলাম না অনেক টাকা ক্ষতি হচ্ছিল। এইবার আল্লাহর রহমতে জালে মাছ ধরা পড়েছে এতে আমরা অনেক আনন্দিত। কিছুটা হলেও পিছনের ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তবে এমন মাছ সব সময় পাওয়া যায় না। পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার ফেরদৌস হাওলাদার বলেন, সাগরে গেলে এখন তেমন মাছ পাওয়া যায় না। তাই বেশিরভাগ সময় ট্রলার মালিকরা লোকসানে থাকেন।

একদিকে অবরোধ, অন্যদিকে সুন্দরবনের ডাকাতের আতঙ্ক। সবমিলিয়ে বর্তমানে খুব খারাপ অবস্থা। অনেকদিন পর এবার কয়েকটি ট্রলার লাক্ষা মাছ পেয়েছে। আশা করা যায় তারা কিছুটা হলেও লাভবান হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে অব্যাহতি

জিয়ানগরের জালে ধরা পড়লো ২৮ লাখ টাকার লাক্ষা মাছ

Update Time : ১২:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬