ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ানগর জুলাই শহীদ দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২৬ Time View
৫০

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন, একাডেমিক সুপারভাইজার অশোক রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ইন্দুরকানী থানা উপ পরিদর্শক পলাশ সাহা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের বীরত্বগাথা ও দিবসের তাৎপর্য তুলে ধরেন।

তারা বলেন, শহীদদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

জিয়ানগর জুলাই শহীদ দিবস পালিত

Update Time : ০৩:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬