ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জালভোট দেওয়ার চেষ্টা, আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৪:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ Time View
১৯৪

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় জালভোট দেওয়ার চেষ্টার অপরাধে দুজনকে ও গোপন কক্ষে ছবি তোলার অপরাধে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টার দায়ে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগকে (৪৬) আটক করা হয়।

অপরদিকে সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসাকেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামে একজনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

জালভোট দেওয়ার চেষ্টা, আটক ২

Update Time : ০৪:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬