ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২৪ Time View
৪৫

নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। দেশে পুরানো ধাঁচের সাংবাদিকতা চলবেনা। গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। ব্যাঙের ছাতার মতো মিডিয়া গড়ে তোলা যাবেনা।

তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া সংবাদ পরিবেশন করে দেশ ও জনগনকে বিভ্রান্তিতে ফেলা যাবেনা। যা ইতেমধ্যে তথ্যমন্ত্রী পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন।

মন্ত্রী ইতোমধ্যে সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথাও বলেছেন। যা দ্রুত সময়ের মধ্যে করতে হবে।

বিগত সরকার ২০১৮ সাল থেকে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথা বলে মুলা ঝুলিয়ে একের পর এক আইন প্রণয়ন করে কণ্ঠরোধের চেষ্টা করেছিল। এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের দাবিগুলো শুনে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

৫৫ বছরের এই দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের কোনও দাবি, অধিকার আজও পূরণ হয়নি।

আগামী ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সাংবাদিকদের দাবি সমাবেশ সফল করতে দেশের সকল গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি সহযোগিতা চাওয়া হয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি পূরণ করতে সরকারের নিকট আহবান করেন।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী শোভাযাত্রায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেছেন।

নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশ, সাংবাদিক নিয়োগ নীতিমালা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব এবং বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।

শোভাযাত্রায় বক্তব্য রাখেন সাংবাদিকদের সর্ববৃহৎ জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার নেত্রী ফাতেমা আক্তার, জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ শহীদুর রহমান পাভেল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমএ মান্নান, বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক (অর্থ) সাকিব জামাল আকিব জামাল, কেন্দ্রীয় নেতা মারিয়া আক্তার, রোমানা সানজু প্রমুখ।

এ সময় ফরিদপুরে বালুদস্যুেদর আক্রমনের শিকার সাংবাদিক সাজ্জাদ ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে শোভাযাত্রায় যোগ দেন। কিভাবে দস্যুরা তার হাত পা ভেঙে দেয় তার বর্ণনা করলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সংগঠনের পক্ষ থেকে তাকে আইনী সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়।

আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন সপ্তাহের গুরুত্ব তুলে বক্তব্য রাখেন।

এ আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।

১-৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে উদ্বোধনী শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষরোপণ কর্মসূচি, সাংবাদিক প্রশিক্ষণ, মিট দ্যা প্রেস, প্রীতি ফুটবল ম্যাচ ও ৭ মে ঢাকায় সাংবাদিকদের দাবি সমাবেশ। সারাদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা সপ্তাহটির উদ্বোধনী শোভাযাত্রা, কেক কেটে ও বৃক্ষরোপণের মাধ্যমে পালন করেছে। এতে বিভিন্ন পেশাজীবি লোকজন অংশগ্রহণ করেন।

একইদিন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র বরিশাল জেলা উত্তর কমিটির আয়োজনে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন

জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

Update Time : ০২:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬