ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমে উঠছে ভোলার ঈদ বাজার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৯৮ Time View
১৬২

নিজস্ব প্রতিবেদক : ঈদ যতো এগিয়ে আসছে ততো জমে উঠছে ভোলার ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ছুটিতে বাড়ি ফিরলে স্বজনদের কেনাকাটা আরো বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। তবে পন্যের দাম বেশি, অভিযোগ ক্রেতাদের । অবশ্য গেলবারের চেয়ে বিক্রি বেশি হওয়ায় খুশি বিক্রেতারা । প্রশাসনের দাবি, মোবাইল কোর্ট মনিটরিং করছে ঈদ বাজার।

ঈদ হাসতে শেখায়। ভালোবাসতে শেখায়। তাই ঈদকে রঙিন করতে ঘরে ঘরে নতুন পোশাক কেনার ধুম। আর প্রিয়জনদের উপহার দিতেও ব্যস্ত অনেকে।

এরই মধ্যে জমে উঠেছে ঈদবাজার। পণ্য পছন্দে দোকানে দোকানে ঘুরছেন সব বয়সী নারী পুরুষ। এবার ঈদে এসেছে বিভিন্ন নামের আকর্ষনীয় পোশাক। তবে, ক্রেতাদের আগ্রহ নেই তাতে। অভিযোগ,চড়া দামের।

বিক্রেতারা বলছেন, বিক্রি বাড়ছে ধীরে ধীরে। মেয়েদের পোশাকের বিক্রি বেশি। পুরুষদের পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক বিক্রিতেও দোকানীরা গুনছেন লাভের অংক।

জেলা প্রশাসন নজরদারি বাড়িয়েছে। ক্রেতারা যাতে ঠকে না যান সেজন্যই সোচ্চার কর্তৃপক্ষ।

ঈদের নতুন পোশাকের মতো বর্ণিল হবে পারষ্পরিক সম্পর্কও, এমনটাই আশা সবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

জমে উঠছে ভোলার ঈদ বাজার

Update Time : ০৩:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬