ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন : মুফতী ফয়জুল করীম

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫২ Time View
২৪৪

নিজস্ব প্রতিবেদক : বরিশালকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে হাতপাখায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম।

বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণে ৮ ফেব্রুয়ারি বিকেলে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরিশাল আজ চাঁদাবাজদের কবলে জর্জরিত। সাধারণ মানুষ নিরাপত্তাহীন। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, ন্যায়ভিত্তিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

সেই লক্ষ্যে সবাইকে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমি নির্বাচিত হলে জনগণের জানমাল ও সম্মান রক্ষায় আপোসহীন থাকবো এবং কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবেনা। সমাবেশ শেষে শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে সদর রোড, বাজার রোড, চকবাজার এলাকায় একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট দিন : মুফতী ফয়জুল করীম

Update Time : ০৬:১৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬