ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীর ইউএনও’র বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ২৯ Time View
৫৯

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের বিরুদ্ধে ‘মিথ্যা লিগ্যাল নোটিশ’ প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ, এনজিও প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, দি নিউ পোস্ট ফাউন্ডেশনের সভাপতি চন্দ্র শেখ দাস, নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বয়কারী মো. কাসেম, উপজেলা এনজিও সমন্ময় কমিটির সাধারণ সম্পাদক সুদীপন খিশা, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজুসহ অন্যান্য এনজিও’র নেতৃবৃন্দরা।

‎বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশ প্রদান করে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎বক্তারা আরও দাবি করেন, মো. ইব্রাহীম গৌরনদীতে দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। তার এই কার্যক্রমে বাঁধা সৃষ্টি করতেই একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

‎উল্লেখ্য, গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজকে কেন্দ্র করে বেসরকারি সংস্থা টিপিডিও’র পক্ষ থেকে ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

সংস্থাটির কর্মকর্তাদের দাবি, পূর্ব অনুমোদন থাকা সত্ত্বেও কাজটি অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের একটি অংশ এ নোটিশকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়ে আসছেন। এ বিষয়ে ইউএনও মো. ইব্রাহীম বলেন, আইন ও বিধি মেনেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং যেকোনো অভিযোগ আইনগতভাবেই মোকাবেলা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

গৌরনদীর ইউএনও’র বিরুদ্ধে লিগ্যাল নোটিশের প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৫:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬