Update Time :
০৪:৪১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
২৭
Time View
গৌরনদীতে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তুলাতলা এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল খান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামলাপুর এলাকার তুলাতলা বাজার সংলগ্ন নিজ বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৭ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল বিষয়টি...
৫৮
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তুলাতলা এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল খান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামলাপুর এলাকার তুলাতলা বাজার সংলগ্ন নিজ বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৭ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।