
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে (১১) অপহরণ করে ১২দিন আটকে রেখে ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি কমল বাড়ৈ (৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কমল বাড়ৈ উপজেলার দক্ষিণ মাগুরা গ্রামের মৃত কৃষ্ণকান্ত বাড়ৈর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. জহিরুল হক বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ মাগুরা বাজারে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভূক্ত ২নং আসামি কমল বাড়ৈ(৪০)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কমল বাড়ৈকে শনিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার প্রধান আসামি ভগরত ঢালীসহ বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
উল্লেখ্য, একই বাড়ির কমল বাড়ৈর মেয়ে মেঘা বাড়ৈ ৫ম শ্রেীর ওই ছাত্রীকে ফুসলিয়ে গত ২৬ এপ্রিল গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার জলিরপাড়ের খালকুলা এলাকার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। সেখানে বিবাহিত ভগরত ঢালীর সঙ্গে তাকে (স্কুলছাত্রী) জোরপূর্বক বিয়ে দেয় মেঘা ও তার স্বামী রাজু ঢালী। পরবর্তীতে ভগরত ঢালী তাকে ধর্ষণ করে। বিয়েতে রাজি না হওয়ায় তাকে ১২ দিন আটকে রেখে কয়েকবার ধর্ষণসহ শারিরিক ও মানসিক নির্যাতন করেছে ভগরত ঢালী।
গৌরনদীতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে (১১) অপহরণ করে ১২দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে ৪ জনকে আসামি করে ভিকটিমের বাবা বাদি হয়ে গত ৭মে রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার আসামিরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার জলিরপাড়ের খালকুলা গ্রামের ভগরত ঢালী, মেঘা বাড়ৈ ও তার স্বামী রাজু ঢালী, গৌরনদীর দক্ষিণ মাগুরা গ্রামের কমল বাড়ৈ।
Reporter Name 




















