
নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ন্যায় গৌরনদী উপজেলায়ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলায় মোট ৮৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরকারি গৌরনদী পাইলট প্রাথমিক বিদ্যালয়সহ নির্ধারিত কেন্দ্রগুলোতে নির্বিঘ্ন ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। (কেন্দ্রসংখ্যা যাচাই সাপেক্ষে সংশোধনযোগ্য)সকাল ১১টায় সরকারি গৌরনদী পাইলট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। পরিদর্শন শেষে তিনি বলেন,“পরীক্ষার সার্বিক পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ও নির্ভয়ে পরীক্ষা দিতে পারছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, মোঃ সোহেল, মোঃ নাসির উদ্দীন এবং সহ অন্যান্যরা।
সংশ্লিষ্টদের মতে, পুরো উপজেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে
Reporter Name 





















