ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৬৯ Time View
৯৯

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চড়ুইভাতি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমির মাওলানা মো: আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও ‎বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুসলিম উদ্দিন সিকদার, ত্রয়োদশ জাতীয় সংসদ বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বরিশাল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাফেজ কামরুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ারর আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান।

‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য সোলায়মান তুহিন, তানবিরুল ইসলাম সোহেল, মো: নাঈমুল ইসলাম, মাকসুদ আলী সুমন, নাসিরুদ্দিন, পৌর জামায়াত ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো: বাইজিদ শরীফ।

‎‎আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। একইসাথে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তারা।

‎শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

Update Time : ০১:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬