ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে দুই যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View
৬৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুই যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিঠু হাওলাদারের মা মোসাঃ ময়না বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১শে মার্চ রাতে ভুক্তভোগী মো. মিঠু হাওলাদার ও তাঁর চাচাতো ভাই মো. লিমন হাওলাদার বাড়ির পাশের একটি মুদি দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে আকস্মিক লোডশেডিংয়ের সুযোগ নিয়ে ওত পেতে থাকা আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারী দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মিঠু ও লিমন গুরুতর জখম হন। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁদের গ্রামছাড়া করার হুমকি দিয়ে আসছিল এবং তাঁদের ভয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে অভিযুক্ত আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা হামলার ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তাঁরা জানান, বিষয়টি উভয় পক্ষ মিলে স্থানীয়ভাবে আপস-মীমাংসা করে নেবেন। এদিকে ভুক্তভোগী পরিবারটি জানায়, দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েও স্থানীয় সালিশে কোনো সুষ্ঠু সমাধান না পাওয়ায় তাঁরা এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

গৌরনদীতে দুই যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

Update Time : ০৪:৩২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬