ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৪ Time View
৩০

নিজস্ব প্রতিবেদক : ‘১৬ জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। আলোচনা সভায় ১৬ জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস।

নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের চেতনা যথাযথভাবে তুলে ধরতে হবে। বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে গৌরনদীতে একটি ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও শহীদদের স্মৃতিকে ধারণ করে রাখতে বরিশালের প্রবেশদ্বার ভুরঘাটা থেকে বাটাজোড় পর্যন্ত মহাসড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ গ্রহণের দাবি করেন।

সভায় দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাসচেতনা বিকাশে এ ধরনের কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন রাজা, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, শহীদ পরিবারের সদস্য মো. মহাসিন খান, মো. নজরুল ইসলাম খলিফা, আহত জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা মোর্শেদ হাসান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

গৌরনদীতে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

Update Time : ০৩:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬