ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে জাল নোট ভাঙাতে গিয়ে বিক্রেতা আটক

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ Time View
১০৪

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে নারী দোকানদারের কাছে জাল টাকার নোট ভাঙাতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন আশরাফ চৌকিদার (৪২) নামে এক ব্যক্তি।

পরে তাকে জাল নোটসহ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যের মোট ৪ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলার বংকুরা এলাকায়।

আটক আশরাফ একই উপজেলার শাহজিরা গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার বিস্তার ঘটিয়ে আসছিলো। মঙ্গলবার দুপুরে তিনি বংকুরা এলাকার একটি দোকানে গিয়ে এক নারী দোকানদারের কাছে জাল টাকা ভাঙানোর চেষ্টা করেন।

বিষয়টি দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানান। পরে আশপাশের লোকজন তাকে আটক করে চন্দ্রহার বাজারে নিয়ে আসে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফকে জাল নোটসহ আটক করে থানায় নিয়ে আসে।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আশরাফ নামের একজনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার তিনটি জাল নোটসহ মোট ৪ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গৌরনদীতে জাল নোট ভাঙাতে গিয়ে বিক্রেতা আটক

Update Time : ০১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬