ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে কলেজ ছাত্রের ওপর ছাত্রদল কর্মীর হামলা, পিটিয়ে আহত

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View
৬২

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে জয় সরকার (২৪) নামের এক কলেজ ছাত্রকে বেধরক পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় বুধবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত জয় সরকার উপজেলার কেফায়েতনগর এলাকার রনজিত সরকারের ছেলে এবং মাহিলাড়া ডিগ্রি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।

বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত জয় সরকার বলেন, সোমবার সকালে কলেজে প্রবেশপত্র নিতে আসি। এসময় ইলিয়াস নামের এক যুবক আমাকে জানায় ছাত্রদল কর্মী নিরব সিকদার আমাকে মাহিলাড়া বাসষ্ট্যান্ডে যেতে বলেছে।

পরবর্তীতে ইলিয়াসের সঙ্গে মাহিলাড়া বাসষ্ট্যান্ডে যাওয়া মাত্রই আমাকে বেধরক পিটিয়ে গুরুত্বর আহত করে নিরব।

আহত জয় আরো বলেন, গত কয়েকদিন আগে নিরবের সঙ্গে সামান্য বিষয় নিয়ে আমার ভুল বোঝাবুঝি হয়েছে। ধারনা করা হচ্ছে ওই কারনেই সে (নিরব) আমার ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে ছাত্রদল কর্মী নিরবের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিযেছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে খবর পেয়ে হাসপাতালে এসে কলেজ ছাত্রের শারিরিক খোঁজখবর নিয়েছেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

গৌরনদীতে কলেজ ছাত্রের ওপর ছাত্রদল কর্মীর হামলা, পিটিয়ে আহত

Update Time : ১২:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬