ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মোটরসাইকেল সংঘর্ষে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • Update Time : ০২:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ Time View
১৫৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি লাইনের পাশে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের পর জয়দেবপুর চান্দনা চৌরাস্তার মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ হিরণ মিয়া জানান, শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) সকালে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী আলোকিত মধুপুর পরিবহনের একটি বাস থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য, প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত ঘটে।

প্রাথমিক তদন্তে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ঘর্ষণজনিত আগুনকে দায়ী করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহত না হলেও বাস ও মোটরসাইকেলের অংশবিশেষ পুড়ে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসী জানান, ব্যস্ত সড়কে এ ধরনের দুর্ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় বিপর্যয় ঘটতে পারত। সময় মতো ফায়ার সার্ভিস পৌঁছানোয় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

গাজীপুরে মোটরসাইকেল সংঘর্ষে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

Update Time : ০২:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬