ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩১

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৪ Time View
২৩৮

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার সকাল থেকে গাজা সিটি ও খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ৬ শিশুসহ অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলের দাবি, হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)। তবে এই দাবির তীব্র নিন্দা জানিয়ে হামাস বলেছে, গাজায় আইডিএফের এই বোমা হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের একটি ধারাবাহিক প্রতিক্রিয়া মাত্র।

রাফা সীমান্ত ও মানবিক সংকট: দীর্ঘদিন বন্ধ থাকার পর রাফা সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়ার কথা ছিল। ২০২৪ সালের মে মাস থেকে বন্ধ থাকা এই সীমান্তটি উন্মুক্ত হওয়ার ঠিক এক দিন আগেই এই প্রাণহানির ঘটনা ঘটল। এতে মানবিক সহায়তা পৌঁছানোর প্রক্রিয়াটি আবারও অনিশ্চয়তার মুখে পড়ল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৩শ’ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত এবং প্রায় দেড় হাজার মানুষ আহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩১

Update Time : ০৬:৪৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬