ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ Time View
১৮২

নিজস্ব প্রতিবেদক : গলাচিপায় দেশীয় অস্ত্রসহ ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার রাতে গলাচিপা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দেবনাথ (৫০) ও নিরাময় হাওলাদার (৪৫)। অভিযানে ১০টি দেশীয় অস্ত্র, ৪৮টি ইয়াবা, গাঁজা ও নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন গলাচিপা সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর তানজিলুর রহমান। পরে গ্রেপ্তারকৃত দুজনকে গলাচিপা থানায় সোপর্দ করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, গলাচিপা থানা পুলিশ এবং গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে পৌর শহরের সাগরদী রোড ৫ নম্বর ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী লক্ষণ দেবনাথের বসত ঘরে দেশীয় অস্ত্র, ইয়াবা এবং মাদক বিক্রির টাকা, মাদক বিক্রিতে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। লক্ষণ দেবনাথের বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে।

আটক লক্ষণ ও নিরাময় হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

গলাচিপায় দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০২:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬