ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে পুলিশ কর্মকর্তাকে আটক!

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৭ Time View
২১৪

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আজহার উদ্দীন রাকিব (৩২) নামের এক পুলিশ কর্মকর্তাকে আটক করে গ্রামবাসী। পরে তাকে যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে। আটক সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহার উদ্দীন রাকিব উপজেলার রাজৈ গ্রামের আবুল কাসেমের ছেলে এবং কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈ গ্রামের আজহার উদ্দীন রাকিব (৩২) ও প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তার (২৩) একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে এএসআই আজহার উদ্দীন রাকিব রিমা আক্তারের ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের অনৈতিক সম্পর্কে জড়িত থাকার বিষয়টি সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে ওই পুলিশ কর্মকর্তা ও রিমা আক্তারকে হাতেনাতে আটক করে গ্রামবাসি।

পরে সেনাবাহিনীকে খবর দিলে রোববার সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে আটক পুলিশ কর্মকর্তা ও প্রবাসীর স্ত্রী রিমা আক্তারকে উদ্ধার করে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, ছাত্রদল নেতা বহিষ্কার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে পুলিশ কর্মকর্তাকে আটক!

Update Time : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬