ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি সহায়তা প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে : গলাচিপায় প্রতিমন্ত্রী নুর

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৬১

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, কৃষি সহায়তা প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, কৃষিকে আরও অর্থনির্ভর ও সমৃদ্ধিশালী করতে সরকার বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রান্তিক কৃষকদের কথা বিবেচনায় নিয়ে এসব সহায়তা সরাসরি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা দিতে এ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার ১২টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সময়োপযোগী এ উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে এবং কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা।

এ কর্মসূচির মাধ্যমে উপজেলার কৃষকদের মাঝে নতুন করে চাষাবাদে আগ্রহ সৃষ্টি হবে এবং চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

কৃষি সহায়তা প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে : গলাচিপায় প্রতিমন্ত্রী নুর

Update Time : ১২:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬