ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন

  • Reporter Name
  • Update Time : ০২:১০:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৬৪

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের একটি প্রায় ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পরে সৈকতের পশ্চিম পাশে পুরনো শুঁটকি পল্লী এলাকায় জোয়ারের পানির সাথে ভেসে আসে ডলফিনটি।

স্থানীয়রা জানান, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় উপ-রা সদস্য আব্দুল জলিল প্রথম ডলফিনটি দেখতে পান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী ডলফিন। এ প্রজাতির ডলফিনের মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীগুলোতে এদের বসবাস। এটি একটি বিপন্ন প্রজাতি এবং সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন,এ ধরনের ঘটনা আমাদের জন্য অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির ইঙ্গিত দেয়। দ্রুত কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের উপরা যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসা প্রমাণ করে আমাদের সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল এর জন্য দায়ী হতে পারে।

বন বিভাগ’র মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো, মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে কাজ করা হচ্ছে।পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটি চাপা দেন।

সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে তা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন

Update Time : ০২:১০:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬