ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় শিক্ষার্থীদের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সচেতনতামূলক প্রতিযোগিতা

  • Reporter Name
  • Update Time : ১২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৩৪ Time View
৫৮

নিজস্ব প্রতিবেদক : কুয়াকাটায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘প্লাস্টিক ও পলিথিনের প্রভাব : আমাদের করণীয়’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সোমবার সকাল সাড়ে দশটায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন, শিক্ষক মাওলানা মাঈনুল ইসলাম, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, গণমাধ্যম কর্মী রেদওয়ানুল ইসলাম, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি কেএম বাচ্চু, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষক মো. নিজাম উদ্দিন।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আযোজনে এই প্রতিযোগিতায় ১০ জন প্রতিযোগিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা প্লাস্টিক পলিথিনের প্রভাব নিয়ে বিস্তারিত তুলে বক্তব্য উপস্থাপন করেন। প্রত্যেক বক্তা তার বক্তব্যে ব্যক্তি, পরিবার থেকে গোটা কুয়াকাটাকে পলিথিন প্লাস্টিক মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, পলিথিন প্লাস্টিকের প্রভাবে সৃষ্ট মাইক্রোপ্লাস্টিক মানুষের খাবারের মধ্যে (মাছ-মাংস) ছড়িয়ে পড়ছে। যার থেকে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ সংক্রমিত হচ্ছে। তারা পলিথিন বন্ধে নতুন প্রজন্মের আগে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন। বক্তারা বলেন, ২০০২ সালে পলিথিন নিষিদ্ধে আইন করা হয়েছে। কিন্তু এর যথাযথ বাস্তবায়ন নেই বলে মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

কুয়াকাটায় শিক্ষার্থীদের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সচেতনতামূলক প্রতিযোগিতা

Update Time : ১২:০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬