ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আটক ১

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ Time View
৬৫

নিজস্ব প্রদিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, হুমকির অভিযোগে মোঃ মাকছুদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনা তৈরি হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার একটি দোকানে মালিকানা দাবি করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বৃহস্পতিবার। এ ঘটনায় দোকান মালিক মনির বাদী হয়ে মহিপুর থানারয় মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, হুমকি ও চুরির অভিযোগ আনা হয়েছে।

মহিপুর থানার ওসি মো, মহব্বত খান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।শুক্রবার  তাকে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোঃ মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা। জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আটক ১

Update Time : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬