
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ১নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল বিশ্ববিদ্যালয় সড়কে ধানের শীষের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মজিবর রহমানের পক্ষে জনমত গঠন, ভোট ও দোয়া চেয়ে এই সভার আয়োজন করা হয়।
কাশিমপুর থানা যুবদলের অন্যতম নেতা ও সাবেক জনপ্রিয় ছাত্রনেতা মোঃ শাহীন মোল্লার সভাপতিত্বে বুধবার বিকেলে আয়োজিত এই বৈঠকে ছাত্রদল, কৃষক দল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সভাপতির বক্তব্যে শাহীন মোল্লা বলেন, কাশিমপুরসহ গাজীপুর-১ আসনের গণমানুষের নেতা মেয়র মজিবর রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা আজ ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়।
সভায় উপস্থিত বক্তারা ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র মজিবর রহমানের সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
উঠান বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মজিবর রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।
উক্ত উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম শাহীন, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল ও আহ্বায়ক, কাশিমপুর থানা যুবদল। সাইফুল ইসলাম সরকার, সদস্য, কাশিমপুর থানা বিএনপি। মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর কৃষক দল। আরিফ মাহমুদ, সভাপতি প্রার্থী (১নং ওয়ার্ড), কৃষক দল। বাবুল সরকার, যুবদল নেতা, কাশিমপুর থানা। নাভিরুজ্জামান রকি, সভাপতি প্রার্থী, কাশিমপুর থানা ছাত্রদল। মনাজ, আহ্বায়ক, জার্মান বিশ্ববিদ্যালয় ছাত্রদল।ফয়সাল সরকার, সদস্য সচিব, জার্মান বিশ্ববিদ্যালয় ছাত্রদল। হাবিব হাসান জিসান, আহ্বায়ক, জার্মান বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বৈঠক শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।
Reporter Name 


















