ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা

  • Reporter Name
  • Update Time : ০১:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২৬ Time View
৪৮

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় পর্যায়ে ওলামা দলকে আরও সক্রিয় ও গতিশীল করতে এই কর্মী সভার আয়োজন করা হয়।

উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী নেয়ামত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ছাইদুর রহমান। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা ওলামা দলের সদস্য সচিব আহসান হাবীব সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান।

এসময় শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা আব্দুর রহিম, মাওলানা মাসুদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও আদর্শিক ভিত্তিতে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান নেতৃবৃন্দরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কাঠালিয়ায় ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা

Update Time : ০১:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬