ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালী নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৩৫ Time View
৬৭

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীতে ঝড়ের কবলে কোস্টারের ধাক্কায় ফেরিঘাটে নোঙ্গর করা ফেরির মাস্তুল ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ফেরিঘাটে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে সন্ধ্যা নদীতে ঢাকা থেকে ভারতগামী একটি কোস্টার জাহাজ এমবি নুরে এ রওজা-৫ নোঙ্গর করার সময় কাউখালী সোনাকুর ফেরিঘাটে গিয়ে আছড়ে পড়ে। এ সময় সড়ক ও জনপদ বিভাগের একটি ফেরি জাহাজের ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফেরির সাথে বাঁধা নদী পারাপারের জন্য সুমাইয়া নামে একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার দুপুরে সকাল থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পিরোজপুরের সড়ক ও জনপদ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আল-আমিন জানান, সড়ক ও জনপদ (সহজ) অধিদপ্তর বরিশাল ফেরি বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে কাউখালী বিআইডব্লিউটিএ ট্রাফিক অফিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কোস্টার জাহাজ এমভি নুর এ রওজা-৫ মালামাল পরিবহনের জন্য ভারত যাবার পথে কাউখালী সন্ধ্যা নদীতে নোঙ্গর করার সময় ঝড়ের কবলে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

কাউখালী নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি

Update Time : ০৪:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬