ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে সিসি ক্যামেরার আওতায় ৩৩ ঝুঁকিপূর্ণ ১৮ টি কেন্দ্র

  • Reporter Name
  • Update Time : ০৭:২১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৪ Time View
২২৯

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে তিনটি আসন রয়েছে। পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানি নিয়ে পিরোজপুর ১ আসন, কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ নিয়ে গঠিত পিরোজপুর ২ আসন এবং সংসদীয় পিরোজপুর ৩ আসন গঠিত হয়েছে মঠবাড়িয়া উপজেলাকে নিয়ে।

এর মধ্যে পিরোজপুর ২ সংসদীয় আসনের ৪ লক্ষ ৫৩ হাজার ২ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পোস্টার ব্যালটে ৩ হাজার ৯ শত ৯২ জন ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। যাদের মধ্যে ৩ হাজার ৮৮ জন পুরুষ এবং ৯০৪ জন নারী ভোটার রয়েছেন। পিরোজপুর দুই আসনে কাউখালী উপজেলার ভোটার সংখ্যা রয়েছে ৬৫ হাজার ৫শত ৩৪ জন। যার মধ্যে ৩২ হাজার ২৮৭ জন পুরুষ এবং ৩৩ হাজার ২শত ৪৪ জন নারী এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছেন। এদের জন্য ভোট প্রদানের গোপন কক্ষ প্রস্তুত করা হয়েছে ১৩১ টি।

ভান্ডারিয়া ১ লক্ষ ৪১ হাজার ৭৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৬৪৫ জন এবং নারী ভোটার ৭১ হাজার ১ শত ২২ জন। এদের ভোট দেওয়ার জন্য ২৪৩ টি গোপন কক্ষ প্রস্তুত করা হয়েছে।এছাড়া নেছারাবাদ মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ১জন। এদের মধ্যে ৯৮ হাজার ২৯১ জন পুরুষ এবং ৯৯ হাজার ৭০৯ জন নারী ভোটার সহ একজন হিজড়া ভোটার রয়েছেন। এই উপজেলার ভোটারদের ভোট দিতে ৪৪৬টি গোপন কক্ষ তৈরি করা হয়েছে।

এই নিয়ে পিরোজপুর দুই আসনে কাউখালীতে ৩৩ টি ভান্ডারিয়ায় ৫৬ টি এবং নেছারাবাদ উপজেলায় ৭৭ টি সহ মোট ১৬৬ টি ভোট কেন্দ্র প্রস্তুতির কাজ চলছে।

কাউখালী উপজেলা ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই ইউনিয়নগুলি কঁচা, সন্ধ্যা, কালিগংগা, গাব খান ও চিড়াপাড়া এই ৫টি নদী দিয়ে খণ্ড-বিখন্ড করা হয়েছে। যার কারণে নদী খন্ডিত এলাকাগুলো দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ১৮টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। যে কারণে এ সমস্ত দুর্গম এলাকায় বাড়তি নিরাপত্তা ও রাস্তাঘাট সংস্কারের কাজ করছে উপজেলা প্রশাসন ও নির্বাচনী কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কাউখালী উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, বিজেপি, গোয়েন্দা সংস্থাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গতকাল উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, যে কাউখালী ৩৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৬ টি ভোট কেন্দ্রে আগেই সিসি ক্যামেরা সজ্জিত থাকায় বাকি ২৭ টি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আসাদুজ্জামান বলেন। উপজেলায় ৩৩ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তবে আমরা এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এখানে অতিরিক্ত নিরাপত্তার জন্য সবকিছু প্রস্তুত আছে। ইনশাআল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন। সেনাবাহিনী, বিজেপি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বক্ষণিক এ সমস্ত এলাকা পরিদর্শন করছেন।

তিনি আরো জানান সকল ভোট কেন্দ্রগুলো প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। দু-এক দিনের মধ্যে সকল প্রস্তুতি কাজ সম্পন্ন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কাউখালীতে সিসি ক্যামেরার আওতায় ৩৩ ঝুঁকিপূর্ণ ১৮ টি কেন্দ্র

Update Time : ০৭:২১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬