ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত, প্রশাসনের নীরবতা

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৬১

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যত উপেক্ষিত হচ্ছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রাত পর্যন্ত খোলা থাকছে, তবে এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে প্রতিদিন রাত ৮টা এমনকি তারও পরে দোকানপাট স্বাভাবিকভাবেই খোলা রাখা হচ্ছে। বিশেষ করে “স্বপ্ন” শপিংমলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের তোয়াক্কা না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সাধারণ মানুষ ও সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি বা কার্যকর উদ্যোগ না থাকায় ব্যবসায়ীরা নিয়ম মানতে আগ্রহী নয়। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি নির্দেশনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেও দোকানপাট ঠিকই খোলা আছে।

সচেতন নাগরিকদের দাবি, দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি, যাতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত হয় এবং নিয়ম-শৃঙ্খলা বজায় থাকে এমন দাবি করছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

কাউখালীতে দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত, প্রশাসনের নীরবতা

Update Time : ০২:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬