ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ৬টি কুকুর ছানা রেখে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ Time View
১৬৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ছয়টি ছানা রেখে এক মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ছানাসহ ওই কুকুরটি সন্তানের মতো লালন পালন করতেন ওই গ্রামের নাসরিন নাহার নামের এক গৃহীনি।

বুধবার সকালে ওই গৃহিনী অভিযোগ করে বলেন, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে তিনি কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করেন। ভালোবেসে নাম রেখেছিলেন ‘টমি’। এক মাস আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়। দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে প্রতিবেশি নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন।

এ বিষয়ে জানতে গেলে নাসরিনের মেয়ে ইলাকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো এখন দিকবিদিক ছুটোছুটি করছে।

এ বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো, মকরুফ বিল্লাহ খান বলেন, একটি অবুঝ প্রানীকে পিটিয়ে মারা আইনত দন্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে আসলে তাদের আইনগত সহায়তা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কলাপাড়ায় ৬টি কুকুর ছানা রেখে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

Update Time : ১২:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬