ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৬০

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অর্থাৎ ২০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রির দায়ে সোহেল সওদাগর (৪০) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীবাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের সময় স্থানীয় শত শত মানুষ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আলফা স্টোর নামের একটি ভ্যারাইটিজ দোকানের মালিক সোহেল সওদাগর বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পেট্রোল মজুত করেছিলেন। একই সঙ্গে তিনি বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের কাছে চড়া মূল্যে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

কলাপাড়ায় ২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

Update Time : ০২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬