ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৬১
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী (৫২) গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে হাজীপুর পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তিনি কলাপাড়া হাসপাতাল থেকে একটি ওষুধ কোম্পানির মোটরসাইকেলে করে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাওয়ার পথে হঠাৎ একটি গরু দৌড়ে এসে মোটরসাইকেলের সামনে পড়ে।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয় এবং ডা. শংকর প্রসাদ অধিকারী সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ওষুধ কোম্পানির কর্মী বাদল চন্দ্র হাওলাদার (৪০) ডান হাতে আঘাতপ্রাপ্ত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ডা. শংকর প্রসাদ অধিকারীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে প্রেরণ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা গুরুতর আহত

Update Time : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬