ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় বিদ্যুত কেন্দ্রের সামনে ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২০ Time View
৪১

নিজস্ব প্রতিবেদক : প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের চাকুরীর দাবিতে মানববন্ধন ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র প্রবেশগামী সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বিদ্যুত কেন্দ্রের সামনে প্রশাসনের কড়া নিরাপত্তায় এ মানববন্ধন ও সমাবেশে ধানখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক রবিউল আউয়াল অন্তর, ক্ষতিগ্রস্থ পরিবারের বাচ্চু মৃধা, কলি বেগম ও মেহেদী হাসান।

সভায় বক্তারা বলেন, আট বছর আগে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো যেসব পরিবারের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের পরিবার থেকে একজন কে বিদ্যুৎ কেন্দ্রে চাকুরি দেয়া হবে। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি।

তারা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সর্বস্ব হারিয়েছেন, কিন্তু তারা এখন বিদ্যুৎ কেন্দ্রগামী সড়ক দিয়ে চলাচল করতে পারেন না। বিদ্যুৎ কেন্দ্রগামী ভারি যানবাহন চলাচল করায়,সড়ক, সেতু ভেঙ্গে গেছে।  অথচ তা মেরামত করা হচ্ছে না। এ কারনে হাজার হাজার মানুষ চরম দূর্ভোগে পড়েছে।  শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে যাতায়ত করতে পারছে না। এ অবস্থায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকালীন কর্তৃপক্ষের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান গ্রামবাসী।

তারা আরও বলেন,পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ গেট তৈরী করে বন্ধ করে দিয়েছে।  এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ। দ্রুত সময়ের মধ্যে সাধারন মানুষের চলাচলে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

কলাপাড়ায় বিদ্যুত কেন্দ্রের সামনে ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

Update Time : ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬