ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৪৫ Time View
৮৭

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে মো. ইদ্রিস (৪৫) নামের এক ব্যবসায়ীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল দশটায় ওই ব্যক্তির লাশ থানায় নিয়ে আসে তার স্বজনরা।

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই ইউনিয়নের পাখিমারা বাজারের যুবদলের অফিসে এ মারধরের ঘটনা ঘটে। মৃত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইদ্রিস ঢাকায় তরকারী বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে সে জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরি সহ তার অপকর্মের বিরুদ্ধে ফেসবুকে পোষ্ট দেয় এবং কমেন্ট করে। এতে জহির ক্ষিপ্ত হন। বেশ কিছুদিন আগে সে ঢাকা থেক বাড়িতে আসেন। পরে গত ২৬ ফেব্রুয়ারী সে পাখিমারা বাজারে গেলে সেখান থেকে তাকে জহির সহ তার সহযোগীরা তাকে ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে ব্যাপক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে নারায়নগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে গতকাল রাত দশটার দিকে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি তার কাছে মাফ চাইতে এসেছিলো। তবে তিনি বা তার সহযোগীরা কোন মারধর করেননি।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

কলাপাড়ায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

Update Time : ০২:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬