Update Time :
১২:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
২৩
Time View
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে তোহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে বিয়োগান্তক এ ঘটনা ঘটে। মৃত তোহা ওই গ্রামের নাইমুল ইসলামের ছেলে। জানা গেছে, তোহার মা নতুন বাসার মেরামতের কাজ করছিলেন। এ সময় সকলের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তোহাকে খুঁজে না পেয়ে তার মা চিৎকার শুরু করলে এলাকাবাসী খোঁজাখুঁজি করেন। পরে পুকুর থেকে তোহাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪২
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে তোহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে বিয়োগান্তক এ ঘটনা ঘটে। মৃত তোহা ওই গ্রামের নাইমুল ইসলামের ছেলে।
জানা গেছে, তোহার মা নতুন বাসার মেরামতের কাজ করছিলেন।
এ সময় সকলের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তোহাকে খুঁজে না পেয়ে তার মা চিৎকার শুরু করলে এলাকাবাসী খোঁজাখুঁজি করেন। পরে পুকুর থেকে তোহাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।