ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় গৃহবধূকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২৯ Time View
৪৯

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার নামের এক গৃহবধূকে মুখ বেঁধে খালের পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ভোরে উপজেলার চম্পাপুর ইউপির চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন ভুক্তভোগী রুবিনা আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে আমার স্বামীর সঙ্গে শ্বশুর শহীদ হাওলাদারসহ ভাসুর, ননদ, দেবর এবং চাচা শ্বশুরের বিরোধ চলে আসছিল। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় তার চাচা শ্বশুর মনির আমার স্বামী বাদলকে হত্যা করার হুমকি দেয়।

তিনি আরও বলেন, এছাড়া যেকোনো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে আমাকেও দোষারোপ করে তারা। আজ ভোরে সেহরি ও নামাজের জন্য অজু করতে ঘরের বাইরে বের হই। এ সময় পেছন থেকে তাকে ৪/৫ জন মিলে মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে খালের মধ্যে ফেলে দেয় এবং ডুবিয়ে মারার চেষ্টা করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলে।

ভুক্তভোগীর স্বামী বাদল হাওলাদারের অভিযোগ, আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এ কাজ করেছে আমার পরিবার। বর্তমানে স্ত্রীকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে এসেছি।

এ বিষয়ে জানতে চাইলে শ্বশুর শহীদ হাওলাদার বলেন, আমার সব জমি লিখে দিয়েছি তাদের। কিন্তু আমার থাকার জায়গা থেকে তারা আামকে সরাতে মিথ্যা নাটক সাজানো হয়েছে। এ হত্যাচেষ্টার বিষয়টি আমি জানি না।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

কলাপাড়ায় গৃহবধূকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টা

Update Time : ০২:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬