Update Time :
১১:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৩৪
Time View
কলাপাড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রশিবির নেতা হাওলাদার আরিফের বিরুদ্ধে প্রতিবাদে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এ সময় তারা ইভটিজিংয়ের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
৬৭
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রশিবির নেতা হাওলাদার আরিফের বিরুদ্ধে প্রতিবাদে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এ সময় তারা ইভটিজিংয়ের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।