ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচন

  • Reporter Name
  • Update Time : ০৩:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১০ Time View
১৮

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবুল হোসেন ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে চৌকি আদালত আইনজীবী সমিতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি,  সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সব পদের মনোনয়ন ফরম বিক্রি করে নির্বাচন কমিশন। কিন্তু মনোনয়ন দাখিলের নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের কাছে একটি করে মনোনয়ন ফরম জমা পড়ে। এতে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ। এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা চৌকি আদালতের আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নতুন কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন পুন:নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কলাপাড়া আঞ্চলিক ইউনিট, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়াসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচন

Update Time : ০৩:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬