ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ার সকল স্থাপনাকে রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২১ Time View
৪৪

নিজস্ব প্রতিবেদক : কলাপাড়া পৌরসভা এবং এর আওতাধীন সকল স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কলাপাড়াকে একটি “পরিচ্ছন্ন জ্বালানির শহর” হিসেবে গড়ে তোলার দাবিতে আজ (২৯ জুলাই ২০২৬) কলাপাড়া পৌরসভা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশবাদি সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ঋঊউ) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ঈখঊঅঘ) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইডএঊউ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে কলাপাড়া পৌর প্রশাসক বরবার স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী এই স্মারকলিপি গ্রহণ করেন।  মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সদস্য মেজবাহউদ্দিন মাননু, মো. নুরুল হক, নাজমুস সাকিব, এসএসডিপি এর নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং প্রান্তজন এর ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন সময়ের দাবি। কলাপাড়া পৌরসভার আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদ এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন বাড়বে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির মাধ্যমে পৌরসভা একটি নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবে।

বক্তারা আরও বলেন, কলাপাড়া পৌরসভার অধীনস্থ প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তুলতে সক্ষম হবে। ফলে স্থানীয় সরকার শুধু সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক ও উদ্যোক্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয়; বরং এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব এবং টেকসই বিনিয়োগ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে তা দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

কলাপাড়ার সকল স্থাপনাকে রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন

Update Time : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬