ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় সাংবাদিক কে এম বাচ্চুকে হাতুড়ি পেটা, দুই সন্ত্রাসী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৮ Time View
৫৬

নিজস্ব প্রতিবেদক : সংবাদ প্রকাশের জের ধরে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে কুয়াকাটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শহিদ সিকদার ওরফে পঁচা শহিদ এবং নাসির হাওলাদার।

গত ২৪ জুলাই রাতে কুয়াকাটার হোটেল সৈকত সংলগ্ন  সড়কে পূর্বপরিকল্পিতভাবে কুয়াকাটা পৌর ছাত্রদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি বায়েজিদ শিকদার রানা, পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদ সিকদার, পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লিসহ একদল দুর্বৃত্ত বাচ্চুর ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার বলেন, হামলার ঘটনায় মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। এরই মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

কলাপাড়ায় সাংবাদিক কে এম বাচ্চুকে হাতুড়ি পেটা, দুই সন্ত্রাসী গ্রেফতার

Update Time : ১২:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬