ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৬৪ Time View
১২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে মোঃ মনোয়ার হোসেন প্যাদা (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বড়হোতায় এ ঘটনা ঘটে।

কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত মনোয়ার হোসেন প্যাদা জানান, চান্দুপাড়া গ্রামের বড় হোতায় একটি ঘের তিনি লিজ নিয়েছেন। সকালে সেখানে গিয়ে দেখেন আজিম হাওলাদার,আবু বকর হাওলাদার সহ ৩-৪ জন ঘের থেকে মাছ ধরছেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত আজিম হাওলাদার বলেন, সকালে তার ছেলে খালে মাছ ধরছিল। এ সময় মনোয়ার তার ছেলের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে বিষয়টি নিয়ে আমার সাথে হাতাহাতির একপর্যায়ে তিনি মাথায় আঘাত পান।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১

Update Time : ০৪:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬