ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : ১ জন গুলিবিদ্ধসহ আহত ৩

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ০ Time View

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ওই প্রবাসীর ছেলে নাইমের পায়ে গুলি করে ডাকাত দল।

এছাড়া তার পুত্রবধু রেজবি ও স্ত্রী রুমা বেগমের) হাত পা বেঁধে বেধড়ক মারধর ও তার শিশু সন্তান তাসফির (২) মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেয়।

সরজমিনে জানা যায়, শুক্রবার ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরন করেন।

ওই প্রবাসীর স্ত্রী মোসা রুমা বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তারা রাতের খাবার খেয়ে ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে তিনটার দিকে ৫ থেকে ৬ জনের ডাকাতদল তাদের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে ডাকাতদলের আরো কয়েকজন সদস্য ছিলো। পরে তাদের সবাইকে হাত ও পা বেধড়ক মারধর করে এবং তার পুত্রবধুকে ধর্ষন চেষ্টা চালায়।

এসময় তার ছেলে নাইম বাঁধা দিলে তার পায়ের হাটুর উপরে গুলি করে। এরপরে তার শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আই ফোন লুটে নিয়ে চলে যায়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : ১ জন গুলিবিদ্ধসহ আহত ৩

Update Time : ১০:২৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬