ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১০৬ Time View
১৭৩

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই কোলকাতায় নাকি ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখে পড়েছেন ।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে খবরটি চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমেও উঠে আসে।
জানা যায়, আজ প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে জাওয়াদ লিখেন, কলকাতায় অভিনেতা মোশারফ করিমের উপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রী সহ যাচ্ছিলেন মোশারফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশরাফ করিমকে লাল বদর বলে গালিগালাজ করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশারফ করিমের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন এসে মোশারফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।
মোশাররফ করিম একটি গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি। গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’
জানা গেছে, কোনো পেশাগত ব্যস্ততা বা শুটিংয়ের জন্য নয়, শুধু ব্যক্তিগত অবকাশ যাপনে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই। আগামী তিন-চারদিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা

Update Time : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬